রংপুর    রোববার, ২৪ মে ২০২৬
জুফাস নিউজ

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে উত্তাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে উত্তাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ছবি: জুফাস নিউজ

আকাশপথে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে কোনো তৃতীয় শক্তির ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই প্রাণের দাবি আদায় করবে।

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি আক্তার এবং শিক্ষক সাহাবাজ উদ্দিন সবুজ। 

বক্তারা সরকারের উন্নয়ন ভাবনার প্রশংসা করে বলেন:

"বর্তমান সরকারের প্রধানমন্ত্রী একজন তরুণ ও ডাইনামিক নেতা। আমরা আশা করি, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে সৈয়দপুরের ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী এই বিমানবন্দরকে প্রাধান্য দিয়ে দ্রুত আন্তর্জাতিক করার ব্যবস্থা গ্রহণ করবেন।"

তারা আরও উল্লেখ করেন, "আমরা ঠাকুরগাঁও বা বগুড়ায় বিমানবন্দর হওয়ার বিপক্ষে নই। তবে সার্বিক দিক দিয়ে এগিয়ে থাকা সৈয়দপুরকে আগে আন্তর্জাতিক মানে উন্নীত করা উচিত। এর ব্যত্যয় হলে প্রয়োজন অনুযায়ী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।" একই সাথে এই দাবি নিয়ে সৈয়দপুরের সর্বস্তরের মানুষের একটি প্রতিনিধি দল শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন বলেও জানান তারা। 

আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং যুবনেতা সুলতানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম লিপটন, যুবনেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়ন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন ও আকরাম সিদ্দিকী। এছাড়াও জমির মালিকদের পক্ষে আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন, সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম, যুবনেতা রবিউল ইসলাম রবি, জিয়া সাইবার ফোর্স সৈয়দপুর রাজনৈতিক শাখার আহ্বায়ক ফিরোজ আলম ও পারভেজ আলমসহ সর্বস্তরের সাধারণ জনতা কর্মসূচিতে অংশ নেন।

বিষয় : সৈয়দপুর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে উত্তাল মানববন্ধন, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ