মেহেরপুরের গাংনীতে শিশু ধর্ষণ মামলায় শাকিল হোসেন নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। ২৯ কার্যদিবসের মধ্যে মামলার রায় ঘোষণা দেশের বিচার ব্যবস্থায় একটি নতুন মাইলফলক।
এত দ্রুত রায় ঘোষণা বিচারপ্রার্থীদের জন্য আশাব্যঞ্জক। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন সকালে কৃষিকাজে থাকা বাবার জন্য খাবার নিয়ে মাঠে যাচ্ছিল শিশুটি।
এ সময় চাঁদপুর গ্রামের বাসিন্দা শাকিল হোসেন তাকে একা পেয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ওইদিনই গাংনী থানায় মামলা দায়ের করা হয় এবং শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।আসামি শাকিল হোসেন ঘটনার সময় আদালতে উপস্থিত ছিলেন।
মাত্র তিন দিনে ভার্চুয়াল ও সশরীরে সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন করা হয়। রায়ের পর আদালতের নির্দেশে আসামিকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী তুহিন অরণ্য এটিকে দ্রুততম বিচারের অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
বিষয় : শিশু ধর্ষণ

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন