রংপুর    মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ০৮ জুন ২০২৬

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন। ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় জনবসতির মধ্যে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধভাবে তেল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে পরিবেশ দূষণের দায়ে ‘এয়ার ওয়েল’ নামের কারখানাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খিয়ার জুম্মা এলাকায় দীর্ঘদিন ধরে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের কার্যক্রম চলছিল। এতে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। পাশাপাশি জনবসতির মধ্যে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নীলফামারীর সৈয়দপু উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামীমের ছেলে মো. রাজু আহমেদ (৪২)। 

তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা এবং ১৫(১) ধারার ৬ নম্বর ক্রমিক অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

তারাগঞ্জে টায়ার পুড়িয়ে অবৈধ তেল উৎপাদন, কারখানাকে ১ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ার জুম্মা এলাকায় জনবসতির মধ্যে পুরাতন টায়ার পুড়িয়ে অবৈধভাবে তেল উৎপাদনের অভিযোগে একটি কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে পরিবেশ দূষণের দায়ে ‘এয়ার ওয়েল’ নামের কারখানাটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, খিয়ার জুম্মা এলাকায় দীর্ঘদিন ধরে পুরাতন টায়ার পুড়িয়ে তেল উৎপাদনের কার্যক্রম চলছিল। এতে নির্গত কালো ধোঁয়া ও বিষাক্ত বর্জ্যে স্থানীয় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। পাশাপাশি জনবসতির মধ্যে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েন।

অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রমের সত্যতা পাওয়া গেলে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিকের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নীলফামারীর সৈয়দপু উপজেলার অফিসার্স কলোনী এলাকার মৃত শামীমের ছেলে মো. রাজু আহমেদ (৪২)। 

তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ৬(গ) ধারা এবং ১৫(১) ধারার ৬ নম্বর ক্রমিক অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ