রংপুর    মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শনিবার, ১৮ জুলাই ২০২৬

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

রত্নাই বগুলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের জমি ও দোকানঘর দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে কিস্তির টাকা আদায়ে গ্রাহকের বাড়ি থেকে গরু নিয়ে গেলেন এনজিও কর্মীরা

বালিয়াডাঙ্গীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল যুবকের

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলায় ১১ দলীয় ঐক্যের বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হাসপাতালে মৃত্যু ঘোষণা

বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই গ্রামের মজিবর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল মোস্তাকিম। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন এবং দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। শিশুটির মৃত্যুতে শাহবাজপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষা মৌসুমে পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে ৩ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নম্বর চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম একই গ্রামের মজিবর রহমানের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির আশপাশে খেলাধুলা করছিল মোস্তাকিম। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে খুঁজতে গিয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে উদ্ধার করেন এবং দ্রুত বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা ও স্বজনরা। শিশুটির মৃত্যুতে শাহবাজপুর গ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বর্ষা মৌসুমে পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয়ে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা গেলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ