রংপুর    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: বিরোধীদলীয় নেতা

শনিবার বিকেলে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।। ছবি: সংগৃহীত

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাই তাতে অংশ নিতে হবে।’

আজ শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ফ্যাসিবাদের পথ দিয়ে হাঁটছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, ‘আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন তারাও মজলুম ছিলেন। কিন্তু তারা আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে ডা. শফিকুর আরও বলেন, ‘ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করব না।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

সবাই প্রস্তুত থাকুন, ঢাকা থেকে ডাক আসবে: বিরোধীদলীয় নেতা

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘সবাই প্রস্তুত থাকুন। ঢাকা থেকে ডাক আসবে। দাবি আদায়ে সবাই তাতে অংশ নিতে হবে।’

আজ শনিবার দুপুরে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকার ফ্যাসিবাদের পথ দিয়ে হাঁটছে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, তাহলে আপনাদেরও জনগণ ছেড়ে কথা বলবে না।’

বিরোধীদলীয় নেতা বলেন, জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে রায় দিয়েছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জামায়াত আমির বলেন, ‘আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, আজ যারা সরকারে আছেন তারাও মজলুম ছিলেন। কিন্তু তারা আজ ফ্যাসিবাদের পথ ধরে হাঁটা শুরু করেছেন। সমাজের সবক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করতে চাচ্ছেন।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সমাবেশে ডা. শফিকুর আরও বলেন, ‘ভালোয় ভালোয় দাবি মেনে নিন। এ দেশের মানুষ জীবন দিয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সাথে বেঈমানি করবো না। ১৮ কোটি মানুষের সাথে বেঈমানি করব না।’

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ