রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ০৯ আগস্ট ২০২৬

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিকী ছবি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজপড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে সিদ্দিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত কিশোরী বালিয়াডাঙ্গীর সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ জুলাই দুপুরে খাতা-কলম কেনার জন্য বাড়ি থেকে বোয়ালীমোড় বাজারের উদ্দেশে বের হয় সে।

পথে চানপুকুর এলাকার পাকা সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। পরে মুখ চেপে ধরে তাকে একটি তিন চাকার গাড়িতে তুলে আটোয়ারীর দিকে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি স্থানীয় কয়েকজন কিশোরীর পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন অভিযুক্তদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। অভিযুক্তদের স্বজনেরা তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে আর তাকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ অপহরণ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বালিয়াডাঙ্গীতে কলেজছাত্রী অপহরণ মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কলেজপড়ুয়া এক কিশোরীকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলায় মো. সিদ্দিকুল ইসলাম (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি।

শুক্রবার (৭ আগস্ট) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বালুবাড়ি (ধামোর) এলাকার নিজ বাড়ি থেকে সিদ্দিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (৮ আগস্ট) আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহৃত কিশোরী বালিয়াডাঙ্গীর সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ১২ জুলাই দুপুরে খাতা-কলম কেনার জন্য বাড়ি থেকে বোয়ালীমোড় বাজারের উদ্দেশে বের হয় সে।

পথে চানপুকুর এলাকার পাকা সড়কে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। পরে মুখ চেপে ধরে তাকে একটি তিন চাকার গাড়িতে তুলে আটোয়ারীর দিকে নিয়ে যাওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি স্থানীয় কয়েকজন কিশোরীর পরিবারের সদস্যদের জানান। পরে পরিবারের লোকজন অভিযুক্তদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে কিশোরীকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেন। অভিযুক্তদের স্বজনেরা তাকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও পরবর্তীতে আর তাকে ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের।

মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্তে গ্রেপ্তার আসামির ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ