রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ছবি

অনিবন্ধিত ও বেপরোয়া ভটভটির নির্মম বলি হলেন আরও এক তরুণ। নীলফামারীর ডোমারে ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী একটি ভটভটির সজোর ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার লোকমান হোসেন (৪৫) এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একই বাইকে করে তিনজন আরোহী তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গবাদিপশুবাহী দ্রুতগতির ভটভটি হুট করেই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই ছিটকে পিচঢালা সড়কে আছড়ে পড়েন।

পথচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের রক্তাত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরই কর্তব্যরত চিকিৎসক চালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন:

"সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

বিষয় : সড়ক দুর্ঘটনা ডোমারের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী ভটভটির বেপরোয়া থাবা: বাইক চালক শাহজাহানের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

অনিবন্ধিত ও বেপরোয়া ভটভটির নির্মম বলি হলেন আরও এক তরুণ। নীলফামারীর ডোমারে ডোমার-জলঢাকা সড়কে গরুবাহী একটি ভটভটির সজোর ধাক্কায় শাহজাহান আলী (২৫) নামের এক মোটরসাইকেল চালকের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের অপর দুই আরোহী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সোমবার (১৭ আগস্ট) সকালে ডোমার-জলঢাকা সড়কের তিনবট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান ডিমলা উপজেলা সদরের রামডাঙ্গা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে। আহতরা হলেন একই এলাকার লোকমান হোসেন (৪৫) এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি এলাকার রাবিয়াল হোসেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে একই বাইকে করে তিনজন আরোহী তিনবট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে একটি গবাদিপশুবাহী দ্রুতগতির ভটভটি হুট করেই মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাইকে থাকা তিনজনই ছিটকে পিচঢালা সড়কে আছড়ে পড়েন।

পথচারী ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের রক্তাত অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পরই কর্তব্যরত চিকিৎসক চালক শাহজাহানকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহত আরোহী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন:

"সড়ক দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ