ওষুধ ভেবে কিটনাশক পানে বৃদ্ধার মৃত্যু
রংপুরে বদরগঞ্জে মধুপুর ইউনিয়ন রাজরামপুর দোলাপাড়া গ্রামে বিয়াই বাড়িতে বেড়াতে এসে ওষুধ ভেবে ভুলক্রমে কিটনাশক পান করে এক বৃদ্ধা মায়ের মৃত্যু। মারা যাওয়া ঐ মায়ের নাম হেমবালা(৮৭)। তার বাড়ি পাশ্ববর্তী দামোদরপুর ইউনিয়ন মোস্তফাপুর শৌলারপাড় গ্রামে।পুলিশ ও স্হানীয় ইউপি সদস্য সূত্রে জানা যায়, হেমবালার ছেলে রবিন চন্দ্র বিয়েরপর রাজরামপুর দোলাপাড়া গ্রামে শশুর বাড়িতে ঘরজামাই হিসেবে থাকে। দীর্ঘ দিনপর ছেলে ও নাতী নাতনী দেখার জন্য এখানে আসে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিজের শারীরিক অসুস্থতা জন্য ওষুধ সেবন করতে যেয়ে ঘরে থাকা কীটনাশক জাতীয় বিষ পান করলে তার মৃত্যু হয়।[TECHTARANGA-POST:6374]বদরগঞ্জ থানার এসআই পলাশ চন্দ্র রায় বলেন, ঐ বৃদ্ধা নারী ওষুধ মনে করে কীটনাশক পান করলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বদরগঞ্জ থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।