রংপুর    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

স্বাস্থ্য ও চিকিৎসা

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বলেছেন, ২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে। এসময় তিনি বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট হয়েছিল বলেও অভিযোগ করেন।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে। হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।[TECHTARANGA-POST:6666]এদিকে, ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যেদেশে প্রতি গজে পানি জমে থাকে, সেদেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়। 

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী