লালমনিরহাট জেলায় বর্তমান ১৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন, ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ৪ জন
লালমনিরহাটে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে ২৫০ শয্যাবিশিষ্ট লালমনিরহাট জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন জেলার সিভিল সার্জন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) পরিদর্শনকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবার সার্বিক খোঁজখবর নেন।
এ সময় সিভিল সার্জন ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের চিকিৎসার মান নিশ্চিত করতে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় হাসপাতালের প্রস্তুতি, প্রয়োজনীয় ওষুধের মজুত ও রোগীদের চিকিৎসাসেবা পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।
সিভিল সার্জন সাধারণ মানুষকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত লালমনিরহাট জেলায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৩৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ২২১ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন, আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, রোগীদের যথাযথ চিকিৎসা এবং মশার প্রজননস্থল ধ্বংসে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রেখেছে।
বিষয় : লালমনিরহাট খবর স্বাস্থ্য ডেঙ্গু

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন