সীমান্তের দূরত্ব আর ভিন্ন সংস্কৃতি ভালোবাসার পথে বাধা হতে পারেনি। ভারতের কেরালা রাজ্য থেকে ভালোবাসার মানুষ মাসুদ রানার সঙ্গে সংসার করতে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসেছেন অশ্বিনী নামের এক তরুণী। দুবাইয়ে পরিচয়, বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের পর আদালতের মাধ্যমে বিয়ে করেন তাঁরা। এবার স্বামীর পরিবারের সঙ্গে বসবাস করতে বাংলাদেশে এসেছেন অশ্বিনী।
ভারতীয় এই তরুণীর আগমনের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই তাঁকে দেখতে মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষ।
শনিবার (১৪ নভেম্বর) পীরগঞ্জে মাসুদ রানার বাড়িতে গিয়ে জানা যায়, জীবিকার সন্ধানে ২০২১ সালের শেষ দিকে দুবাই পাড়ি জমান মাসুদ রানা। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ শুরু করেন তিনি। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা অশ্বিনী। কর্মস্থলেই দুজনের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় গড়ায় বন্ধুত্বে, পরে তা রূপ নেয় ভালোবাসার সম্পর্কে।
একপর্যায়ে দুজনের সম্মতিতে দুবাইয়ের আদালতে বিয়ে করেন তাঁরা। বিয়ের পর সেখানে বাসা ভাড়া নিয়ে প্রায় দুই বছর একসঙ্গে বসবাস করেন। সম্প্রতি মাসুদ রানা বাংলাদেশে ফিরে এলে পরে অশ্বিনীও ভারত থেকে পাড়ি জমান ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে, ওঠেন স্বামীর বাড়িতে।
অশ্বিনী জানান, দুবাইয়ে একই রেস্তোরাঁয় কাজ করার সুবাদে মাসুদ রানার সঙ্গে তাঁর পরিচয়। সেখান থেকেই দুজনের মধ্যে ভালো লাগা ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। পরে পারস্পরিক সিদ্ধান্তে তাঁরা বিয়ে করেন। তাঁর পরিবারও এই বিয়ে মেনে নিয়েছে। স্বামীর পরিবারের সদস্যরাও তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। স্বামীকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে তিনি খুশি বলে জানান। শ্বশুরবাড়ির সবার ব্যবহারেও তিনি সন্তুষ্ট।
মাসুদ রানার মা জানান, দুবাইয়ে থাকা অবস্থায় ছেলের সঙ্গে অশ্বিনীর পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তাঁরা বিয়ে করেন। বিষয়টি জানার পর পরিবারের সবাই তাঁদের সম্পর্ক মেনে নেন। অশ্বিনীকে তাঁরা পরিবারের একজন সদস্য হিসেবেই গ্রহণ করেছেন। তিনি আরও জানান, অশ্বিনী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির গণ্ডি পেরিয়ে ভালোবাসার মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করতে অশ্বিনীর বাংলাদেশে আগমন স্থানীয় এলাকায় ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। তাঁকে দেখতে প্রতিদিনই মাসুদ রানার বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ পীরগঞ্জ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন