রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের প্রাণীবিদ্যা (Zoology) বিভাগে অনার্স ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে চলছে জমকালো প্রস্তুতি। 'নবীনবরণ ২০২৬' উৎসবকে কেন্দ্র করে পুরো বিভাগ এখন সেজেছে বর্ণিল সাজে।
বিভাগের বারান্দা, ক্লাসরুম ও করিডোরগুলোকে রঙিন কাগজের ফুল, ফেস্টুন, বেলুন এবং জীববৈচিত্র্যের বিভিন্ন প্রতীকী ছবি দিয়ে দৃষ্টিনন্দনভাবে সাজানো হচ্ছে। সেই সাথে সিঁড়ি ও চত্বরজুড়ে আঁকা হচ্ছে নান্দনিক আলপনা।
আঁকাআঁকিতে ব্যাস্ত বিভাগের সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা । ছবি: সংগৃহীত
বিভাগের সিনিয়র ব্যাচের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষার পাশাপাশি দিনরাত পরিশ্রম করছেন এই আয়োজনকে সফল করতে। মূল অনুষ্ঠানে নবাগতদের ফুল ও উপহার দিয়ে বরণ করার পাশাপাশি থাকবে একটি আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশ নেবেন। প্রাণীবিদ্যা বিভাগের এই সাজ-সজ্জা ও উদ্দীপনা এখন পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে।
বিষয় : কারমাইকেল কলেজ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন