রংপুর    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী রংপুরে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

ঠাকুরগাঁওয়ে ১০০ কিলোমিটার ধাওয়া করে ট্রাকচালক আটক, উদ্ধার বিপুল ইয়াবা

ঠাকুরগাঁও সীমান্তে ১১৬ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ

ঠাকুরগাঁওয়ে পুকুরে মিলল নিখোঁজ মামা-ভাগিনার মরদেহ

‘আমি এখন পীরগঞ্জের বিএনপি নেতাদের একজন’: ঠাকুরগাঁওয়ে ইউএনওর বিতর্কিত বক্তব্য

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বাড়তি দামে দিশেহারা খেটে খাওয়া মানুষ, মাস ফুরানোর আগেই টাকা শেষ

ঠাকুরগাঁওয়ে বাড়তি দামে দিশেহারা খেটে খাওয়া মানুষ, মাস ফুরানোর আগেই টাকা শেষ

বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী রংপুরে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী রংপুরে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী রংপুরে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির এক শিক্ষার্থীকে রংপুর থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুর রহমান (২৪)-কে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রংপুরের মিঠাপুকুর থানার শেকুরপাতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইদুর রহমান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ১৫ বছর বয়সী কিশোরী স্থানীয় চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ অনুযায়ী, স্কুলে যাতায়াতের পথে সাইদুর তাকে প্রায়ই উত্ত্যক্ত করতেন। বিষয়টি কিশোরীর পরিবারকে জানানোর পর তার বাবা অভিযুক্তকে একাধিকবার সতর্ক করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরী তার খালুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সাইদুরসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন তাকে একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ ঘটনায় কিশোরীর বাবা জহিরুল ইসলাম বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় অপহরণ মামলা করেন।

এসআরবি-১৩-এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধার করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার হওয়া কিশোরী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অপহরণ, হত্যা, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৩।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ বালিয়াডাঙ্গী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

বালিয়াডাঙ্গী থেকে অপহৃত নবম শ্রেণির শিক্ষার্থী রংপুরে উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ