রংপুর    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

আর্কাইভ দেখুন

জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

আজ সোমবার (১৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ) সকাল ০৮:০০ ঘটিকায় নীলফামারী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ নীলফামারীর বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নীলফামারী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, মহোদয়।প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার, নীলফামারী মহোদয় মাস্টার প্যারেডে অংশগ্রহণকৃত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন জনাব মোঃ মোফাজ্জল হোসেন সরকার, আর.আই. পুলিশ লাইন্স নীলফামারী।মাষ্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয় মোটরযান শাখা ও পুলিশ লাইন্স অস্ত্রাগার পরিদর্শন করেন এবং পুলিশ লাইন্স ড্রিল সেডে পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্স এর সমন্বয়ে অনুষ্ঠিত কিট প্যারেডের কিট সামগ্রী পরিদর্শন করেন। কিট প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের কিট সামগ্রীর যথাযথ ব্যবহার ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন। এছাড়াও যে সকল পুলিশ সদস্যের কিট সামগ্রী পাওনা রয়েছে তাদেরকে সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার মহোদয় কিট পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।এসময় জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; জনাব এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; জনাব মোঃ ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) নীলফামারী; জনাব এ,কে,এম ওহিদুন্নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) নীলফামারী; জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ নীলফামারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।


ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের এই দিন ধার্য করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম ও ফারুক আহাম্মদসহ অন্যান্য প্রসিকিউটররা।মামলার আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। বর্তমানে এই সাত আসামির সবাই পলাতক রয়েছেন।এর আগে গত ১৭ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। গত ২ আগস্ট এ মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।চলতি বছরের ২২ জানুয়ারি এই সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। প্রসিকিউশনের আনা অভিযোগে বলা হয়, আসামিরা গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। এ ছাড়া রাজপথে নেতাকর্মীদের নামিয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এবং বিভিন্ন গোপন বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন তারা। কোথাও কোথাও সশস্ত্র হামলা পরিচালনা, কঠোর দমন-পীড়ন চালানো এবং গণমাধ্যম নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন এই নেতারা। তাদের এসব নির্দেশ ও কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে ব্যাপক হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধের শামিল।


আদা ক্ষেতে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

আদা ক্ষেতে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় আদা ক্ষেতের আড়ালে অভিনব কায়দায় করা গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি গাঁজার গাছ উদ্ধারসহ আবু তালেব (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুলাকিপুর ইউনিয়নের শ্রী হরিবিহরি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেপ্তার আবু তালেব ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় গোপনে গাঁজা চাষ করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে ১০-১২ জনের একটি দল রাতে অভিযান পরিচালনা করে। অভিযানে আবু তালেবের বসতবাড়ির উঠানসংলগ্ন আদা ক্ষেত থেকে বিশাল আকৃতির দুটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছ দুটির একটির ওজন প্রায় ১২ কেজি এবং অপরটির ৮ কেজি।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু তালেব জানান, বিগত ৬-৭ মাস ধরে তিনি নিজের সেবন ও বিক্রির উদ্দেশ্যে আদা চাষের আড়ালে গাঁজার গাছ দুটি পরিচর্যা করে আসছিলেন।এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিষিদ্ধ মাদক গাঁজা চাষের অপরাধে আবু তালেবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।স্থানীয় ইউপি সদস্য সরোয়ার বলেন, আদা ক্ষেতে গাঁজা চাষের এই ঘটনা আমাদের এলাকার জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের অপকর্ম করতে না পারে, সে বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


রংপুরের রঘু বাজারে লোকপ্রিয় হয়ে উঠেছে ‘ভাইরাল কাঠের সেতু’

রংপুরের রঘু বাজারে লোকপ্রিয় হয়ে উঠেছে ‘ভাইরাল কাঠের সেতু’

ইট-পাথরের নগরায়ণ ও যান্ত্রিক জীবনের কোলাহল ছাড়িয়ে প্রকৃতির কিছুটা শান্ত ছোঁয়া পেতে মানুষ এখন ছুটে যাচ্ছেন গ্রামবাংলায়। রংপুরের ঐতিহাসিক আদি শহর মাহিগঞ্জ থেকে সামান্য দূরে রঘু বাজার এলাকায় গড়ে ওঠা একটি সাধারণ কাঠের সেতুই এখন রংপুর মহানগরের নতুন আকর্ষণ। সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিনন্দন আলোকচিত্র ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানটি পরিচিতি পেয়েছে ‘ভাইরাল কাঠের সেতু’ নামে। প্রতিদিন বিকেলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ও মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে এখানে ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার নানা বয়সী দর্শনার্থী।সেতুটি রংপুর মহানগরের ৩৩ নম্বর ওয়ার্ডের রঘু বাজার এলাকার দক্ষিণ বকচি পুকুরের পাড় ও মেকুরা সংলগ্ন ছোট একটি খালের ওপর অবস্থিত। একপাশে সবুজে ঘেরা প্রাকৃতির ক্যানভাস, অন্যপাশে শান্ত জলাশয়—দুটোর মাঝখানে কাঠের তৈরি ঐতিহ্যবাহী সাঁকোর সমন্বয়ে এক অপরূপ পরিবেশ তৈরি করেছে।স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, রঘু বাজার ও আশপাশের এলাকার গ্রামীণ মেঠোপথ ধরে প্রতিদিনের যাতায়াতের সুবিধার জন্য এই ছোট খালের ওপর কাঠের সেতুটি নির্মাণ করা হয়। তবে চারপাশের প্রাকৃতিক রূপ এতই মনোরম যে, কিছু দর্শনার্থী ও আলোকচিত্রগ্রাহক এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর মুহূর্তেই তা জনপ্রিয় হয়ে ওঠে।স্থানীয় সমাজ উন্নয়নকর্মী ও বাসিন্দা হারুন উর রশিদ সোহেল বলেন:"আমাদের এলাকার মানুষের সাধারণ পারাপারের জন্যই মূলত সেতুটি করা হয়েছিল। এটি আকারে ছোট হলেও, আশপাশের আবহ ও মেঠোপথের স্নিগ্ধ প্রকৃতি ছবি বা ভিডিওতে দারুণ ফুটে ওঠে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে প্রতিদিন নগর ও দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এটি দেখতে আসছেন।"তরুণদের জন্য এটি ইতোমধ্যে পছন্দের আড্ডাস্থল হয়ে উঠেছে। বন্ধুদের নিয়ে ঘুরতে আসা ফাহিম মুরশেদ জানান, ফেসবুকে ভিডিও ও চমৎকার কিছু স্থিরচিত্র দেখে তারা বন্ধুদের নিয়ে সরাসরি দেখতে আসেন। পড়ন্ত বিকেলের সোনালী আলোয় কাঠের সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার অনুভূতি একদম আলাদা।রঘু বাজার এলাকার এই মেকুরা কাঠের সেতুকে কেন্দ্র করে এলাকায় বাইরের মানুষের আনাগোনা যেমন বেড়েছে, তেমনি চাঙা হতে শুরু করেছে গ্রামীণ অর্থনীতিও। মাহিগঞ্জ সাতমাথা থেকে রঘু বাজার পর্যন্ত চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের দৈনন্দিন আয় বৃদ্ধি পেয়েছে।দর্শনার্থীদের চাহিদা মেটাতে মাহিগঞ্জ ও রঘু বাজার যাওয়ার পথে আমতলা এলাকায় গড়ে উঠেছে নতুন নতুন দোকানপাট। বিশেষ করে কেটলির আদলে নির্মিত একটি দৃষ্টিনন্দন চায়ের দোকান এখন দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। বিকেলের ঘুরে বেড়ানো শেষে কেটলির চায়ের দোকানে আড্ডা দেওয়া দর্শনার্থীদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।কাঠের সেতুটি মূলত একটি অস্থায়ী কাঠামো। প্রতিনিয়ত প্রচুর মানুষের সমাগম ঘটায় এর ওপর ধারণক্ষমতার অতিরিক্ত চাপ পড়ছে কি না, তা নিয়ে কিছুটা চিন্তিত স্থানীয় প্রবীণরা।তামপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান আলী বলেন:"অস্থায়ীভাবে স্থানীয়দের সুবিধার্থে নির্মাণ করা সেতুটিতে অতিরিক্ত দর্শনার্থী ওঠার কারণে কাঠামোগত ক্ষতির ঝুঁকি থেকে যায়। পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সেতুতে সতর্কতার সাথে চলাচল করা দর্শনার্থীদের নৈতিক দায়িত্ব।"পাশাপাশি স্থানীয়দের বড় একটি দাবি হলো মহানগরের বর্ধিত এই ৩৩ নম্বর ওয়ার্ডের পরিকল্পিত নগর উন্নয়ন। বর্ষাকালে এলাকাটির জলাবদ্ধতা নিরসন এবং দীর্ঘমেয়াদে টেকসই যাতায়াতের জন্য সেতুটির স্থানে অথবা আশপাশে একটি স্থায়ী ব্রিজ বা বড় কালভার্ট নির্মাণের জন্য রংপুর সিটি করপোরেশনের নজরদারি দাবি করছেন এলাকাবাসী।যাতায়াত নির্দেশিকা রংপুর মূল শহরের যেকোনো স্থান থেকে প্রথমে অটোরিকশায় মাহিগঞ্জ বাজার বা মাহিগঞ্জ সাতমাথায় যেতে হবে। সেখান থেকে রঘু বাজার অভিমুখী ঝারবাড়ী সড়ক ধরে সামান্য এগোলেই মেকুরা/দক্ষিণ বকচি পুকুরের পাড় (কাঠের সেতু)।শাপলা চত্বর থেকে মাহিগঞ্জ পর্যন্ত অটোরিকশা ভাড়া আনুমানিক ১৫-২০ টাকা এবং মাহিগঞ্জ থেকে রঘু বাজার পর্যন্ত আরও ২০-৩০ টাকা।বিকেলের পড়ন্ত রোদে স্থানটি সবচেয়ে মনোরম রূপ ধারণ করে।


বর্ণিল সাজে কারমাইকেল কলেজের প্রাণীবিদ্যা বিভাগ, নবীনবরণের প্রস্তুতি

মুক্তি পেল উত্তরবঙ্গের তরুণ শিল্পী জনির ‘তোমায় ছাড়া বাঁচে না জীবন’

জুফাস নিউজের সূত্রে তিস্তাপাড়ের বানভাসিদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিল 'তারুণ্যের আলো সেবা সংঘ'

সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

লাশ দাহ করতে যাচ্ছিলেন স্বজনরা, পথে সাপ দেখে শুরু হলো ‘ঝাড়ফুঁক’

তারাগঞ্জে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার: পরিচয় শনাক্তে প্রশাসনের আকুতি

বোদায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ, তদন্তের মুখে ইউএনও

ডিমলায় ঠিকাদারকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজি, এলাকায় উত্তেজনা

জলঢাকায় ৮ম শ্রেণির ছাত্রীর মর্মান্তিক মৃত্যু: নেপথ্যে বখাটেদের হামলা ও পারিবারিক নির্যাতন

১০

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

জনপ্রিয় সব খবর

জেলা পুলিশ নীলফামারীর বর্ণাঢ্য মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মামলার রায় মঙ্গলবার

আদা ক্ষেতে গাঁজা চাষ, ১২ ফুট লম্বা দুটি গাছসহ যুবক গ্রেপ্তার

রংপুরের রঘু বাজারে লোকপ্রিয় হয়ে উঠেছে ‘ভাইরাল কাঠের সেতু’

বালিয়াডাঙ্গীতে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেপ্তার

তারাগঞ্জে অজ্ঞাত যানের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো স্ট্যাম্প উদ্ধার

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০

ডোমারের আলোচিত ‘মাদক সম্রাজ্ঞী’ রূপা গ্রেফতার, এলাকায় স্বস্তি

সর্বশেষ সব খবর

আর্কাইভ