রংপুর    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জলঢাকায় যুবকের মরদেহ উদ্ধার, ফেসবুকে লিখেছিলেন ‘ভালো থেকো মহারানী’

অলিউল্লাহ। ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ময়নুল হকের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছেন অলিউল্লাহ। মৃত্যুর আগে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি দীর্ঘ পোস্ট ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ওই পোস্টের একাংশে অলিউল্লাহ লিখেছেন, ‘তুমি যখন আমার জীবনে সুখ হয়ে থাকতে পারলে না, তখন অন্তত দুঃখ হয়ে থেকো।’ পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ভালো থেকো আমার না হওয়া মহারানী।’

এ বিষয়ে জলঢাকা পুলিশ তদন্তকেন্দ্রের মীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ রাজু সরকার বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : মরদেহ উদ্ধার জলঢাকার খবর নীলফামারীর খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জলঢাকায় যুবকের মরদেহ উদ্ধার, ফেসবুকে লিখেছিলেন ‘ভালো থেকো মহারানী’

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ময়নুল হকের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মহত্যা করেছেন অলিউল্লাহ। মৃত্যুর আগে তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি দীর্ঘ পোস্ট ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

ওই পোস্টের একাংশে অলিউল্লাহ লিখেছেন, ‘তুমি যখন আমার জীবনে সুখ হয়ে থাকতে পারলে না, তখন অন্তত দুঃখ হয়ে থেকো।’ পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ভালো থেকো আমার না হওয়া মহারানী।’

এ বিষয়ে জলঢাকা পুলিশ তদন্তকেন্দ্রের মীরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ রাজু সরকার বলেন, প্রেমের সম্পর্কের জেরে ওই যুবক আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ