তরুণ কন্টেন্ট ক্রিয়েটর সোহাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অবশেষে এক বড় ধরনের মোড় ঘুরল। ময়নাতদন্ত ছাড়া তড়িঘড়ি দাফন এবং নানা অসঙ্গতির পর এবার ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে আনুষ্ঠানিকভাবে আইনি প্রক্রিয়ায় যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। সরাসরি বিষয়টি নিশ্চিত করেছেন সোহাগের চাচা, দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ (তালেব আলী)।তালেব ভাইজান জানান, সোহাগের মৃত্যুর পেছনে কোনো মানসিক প্ররোচনা কিংবা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না—তা খতিয়ে দেখতে তারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় মামলা বা এজাহার দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে আদালতের অনুমতি নিয়ে দাফন করা মরদেহ পুনরায় উত্তোলন (Exhumation) করে প্রাতিষ্ঠানিক ময়নাতদন্ত এবং সুরতহালের আবেদনও করা হবে।তালেব ভাইজান আরও স্পষ্ট করে দিয়েছেন যে, আইনি লড়াইয়ে সোহাগের শেষ মুহূর্তে পাঠানো আবেগঘন ভয়েস মেসেজ, পরিবার ও স্ত্রীর সাথে হওয়া কথোপকথনের কল রেকর্ড এবং সমস্ত তথ্যপ্রমাণ তদন্তকারী কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে।[TECHTARANGA-POST:6689]শুরু থেকেই একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আসা তালেব ভাইজান বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই কেবল অকাট্য সত্য প্রকাশ পাওয়া সম্ভব। সোহাগের অকালমৃত্যুর পেছনে কার কী ভূমিকা ছিল, তা যেন ধামাচাপা না পড়ে এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত হয়—সে জন্যই তারা আইনের দ্বারস্থ হচ্ছেন।পরিবারের এই চূড়ান্ত ও সাহসী সিদ্ধান্তের ফলে সোহাগের মৃত্যুর কারণ অনুসন্ধানে এক নতুন মাত্রা যুক্ত হলো। পুরো আইনি প্রক্রিয়ার ওপর তীক্ষ্ণ নজর রাখবে জুফাস নিউজ।