“সত্যের সন্ধানে, একতার বন্ধনে”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির ফর্ম বিতরণ ও আলোচনা সভা। অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং স্থানীয় মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জলঢাকায় আয়োজন করা হয় ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির ফর্ম বিতরণ ও আলোচনা সভা।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, সাবেক সভাপতি নীলফামারী প্রেস ক্লাব ও সাবেক সভাপতি নীলফামারী রিপোর্টার্স ইউনিটির আজিজুল ইসলাম বুলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা টিভির নীলফামারী জেলা প্রতিনিধি (ডিজিটাল) আজাদ হোসেন আওলাদ মিয়া, যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রতিনিধি মো. তারাজুল ইসলাম এবং দৈনিক আমাদের মাতৃভূমি যুগ্ম আহ্বায়ক ও স্টাফ রিপোর্টার আল মিজান।
সঞ্চালনয় ছিলেন, এশিয়ান টেলিভিশনের জেলা ( ডিজিটাল) প্রতিনিধি ও যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম রাজু
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতার অন্যতম প্রধান দায়িত্ব হলো সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের সামনে তুলে ধরা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা আরও জোরদার করা প্রয়োজন।
আলোচনা সভা শেষে উপস্থিত সাংবাদিক ও আগ্রহী সদস্যদের মাঝে ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির সদস্যপদ ও উপ-কমিটির ফর্ম বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।
বিষয় : জলঢাকার খবর সাংবাদিক

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন