রংপুর    শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার আবাসিক ভবনে খাতা দেখার কথা বলে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. রেদোয়ানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ (এজাহার) দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

অভিযুক্ত রেদোয়ান উপজেলার তনকা দারুল নাজাত মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক। বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে মাদ্রাসার আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই ছাত্রকে মাদ্রাসার খাতা কাটার (মূল্যায়ন) কথা বলে নিজের কক্ষে ডেকে নেন শিক্ষক রেদোয়ান। কক্ষের ভেতরে নিয়ে তিনি ওই ছাত্রকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। এ সময় ওই ছাত্রের চিৎকারে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষককে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে তারা গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

বিষয় : রংপুরের খবর মিঠাপুকুর বলাৎকার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের মিঠাপুকুরে একটি মাদ্রাসার আবাসিক ভবনে খাতা দেখার কথা বলে ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. রেদোয়ানের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় লিখিত অভিযোগ (এজাহার) দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা।

অভিযুক্ত রেদোয়ান উপজেলার তনকা দারুল নাজাত মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক। বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে মাদ্রাসার আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ওই ছাত্রকে মাদ্রাসার খাতা কাটার (মূল্যায়ন) কথা বলে নিজের কক্ষে ডেকে নেন শিক্ষক রেদোয়ান। কক্ষের ভেতরে নিয়ে তিনি ওই ছাত্রকে জোরপূর্বক যৌন নিপীড়ন করেন। এ সময় ওই ছাত্রের চিৎকারে মাদ্রাসার অন্য শিক্ষার্থীরা এগিয়ে এলে শিক্ষককে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

পরিবারের দাবি, ঘটনার পর বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানানো হলে তারা গুরুত্ব না দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে বৃহস্পতিবার বিকেলে থানায় মামলা করেন শিক্ষার্থীর বাবা। অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ