রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পুরো পরিবার নিভে যাওয়ার মর্মান্তিক ট্র্যাজেডিতে এখন নতুন মাত্রা যোগ করেছে নিহত মেয়ে আগামী চক্রবর্তীর শেষ এক টুকরো স্মৃতি। হত্যাকাণ্ডের ঠিক কয়েক দিন আগে তোলা এক ফ্রেমে বাঁধানো ছবি আর এক প্রিয় মানুষের বুকফাটা পোস্ট এখন ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
চাঞ্চল্যকর এই চার খুনের রহস্য উন্মোচনের মাঝেই নিহতের এক প্রিয়জন ফেসবুকে তাঁদের শেষ মুহূর্তের কথাগুলো তুলে ধরে এক হৃদয়বিদারক পোস্ট দিয়েছেন।
হত্যাকাণ্ডের শিকার হওয়ার কয়েক দিন আগে (বুধবার) তোলা একটি ছবি শেয়ার করে ওই পোস্টে লেখা হয়:
“আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেল। এটা বুধবারের ছবি। খুব করে বলল, ‘সেদিন আমরা তো কখনো কাপল পিক তুলি নাই। চলো আজকে তুলি।’”
ছবিটির সঙ্গে প্রকাশ করা প্রতিটি কথায় ফুটে উঠেছে প্রিয় মানুষকে চিরতরে হারানোর অসীম শূন্যতা। পোস্টটির শেষভাগে পরম মমতায় লেখা ছিল:
“চিন্তা করো না আগামী, আমি তোমার সাথে ছিলাম, আছি, থাকবো।”
হত্যাকাণ্ডের মাত্র কয়েক দিন আগে তোলা ছবি আর জীবনের শেষ আকুতির এই স্মৃতি এখন নেটিজেনদের চোখ ভিজিয়ে দিচ্ছে। কারমাইকেল কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী আগামীর এমন করুণ বিদায় এবং একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর সহপাঠী ও স্বজনরা।
আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তকারী দলগুলো হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ ও জড়িতদের শনাক্তের পাশাপাশি ভুক্তভোগীদের শেষ মুহূর্তের গতিবিধি ও যোগাযোগগুলোও খতিয়ে দেখছে।
বিষয় : রংপুরের খবর

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন