বালিয়াডাঙ্গীতে ৩০০ পিস ইয়াবাঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়নের বালিয়াডাঙ্গী চৌরাস্তা থেকে রূপগঞ্জগামী পাকা সড়কের পাশে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩/১১ কেভি, ২০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্রের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বেংহারী (কাটগিরীপাড়া) এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ বুলবুল আহম্মেদ (৩২) এবং লোহাগাড়া এলাকার মৃত সবুর আলীর ছেলে মোঃ মামুন মিয়া (২৯)।
পুলিশ জানায়, অভিযানের সময় মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা আরও একজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সুজুকি জিক্সার মোটরসাইকেলটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ করে বালিয়াডাঙ্গীসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় মামলা নং-২৪/১৮২, তারিখ ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্যের অবৈধ ব্যবসা, পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন