রংপুর    শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ৫০ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিনের পাশাপাশি কাপড়, সুতা, টেবিল, টুলসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলী সভাপতিত্ব করেন। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অঞ্জন কুমার দাস বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় নারীরা নিজ বাড়িতে কাজ শুরু করে আয় করতে পারবেন। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

৩ মাসের প্রশিক্ষণ শেষে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিন মাসের সেলাই প্রশিক্ষণ শেষে ৫০ জন অসহায় ও বেকার নারীর মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে আলী ফিলিং স্টেশন সংলগ্ন দাওয়াহ প্রশিক্ষণ কেন্দ্রে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এবং গ্লোবাল রিলিফ ট্রাস্টের অর্থায়নে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সেলাই মেশিনের পাশাপাশি কাপড়, সুতা, টেবিল, টুলসহ প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আলহাজ্ব বাবর আলী সভাপতিত্ব করেন। ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির ইমপ্লিমেন্টর মুফতি শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার দাস।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অঞ্জন কুমার দাস বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নারীদের দক্ষ করে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এমন উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি মাদক ও অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এন এন নুরুল ইসলাম, ব্যবসায়ী ফইজুল ইসলাম, সাংবাদিক হাসান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়ায় নারীরা নিজ বাড়িতে কাজ শুরু করে আয় করতে পারবেন। এতে তারা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও ভূমিকা রাখতে পারবেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ