রংপুর    বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

তারাগঞ্জে শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, হাসপাতালে ২

বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ছবি: জুফাস নিউজ

রংপুরের তারাগঞ্জে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় ‘ব্রাদার্স এগ্রো’-র পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন কাল্টু ও লিটন। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন একই মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান সাজ্জাদ।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত কাল্টু ও লিটনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান:

"ঘাতক শ্যামলী পরিবহনের বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

বিষয় : তারাগঞ্জ সড়ক দুর্ঘটনা তারাগঞ্জ উপজেলার খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

তারাগঞ্জে শ্যামলী পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত, হাসপাতালে ২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জে ঢাকাগামী ‘শ্যামলী পরিবহন’-এর একটি বাসের ধাক্কায় সাজ্জাদ হোসেন (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় ‘ব্রাদার্স এগ্রো’-র পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন কাল্টু ও লিটন। তাঁরা বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সাজ্জাদ হোসেনসহ তিনজন একই মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ঘনিরামপুর এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁদের মোটরসাইকেলটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই পিচঢালা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই প্রাণ হারান সাজ্জাদ।

দুর্ঘটনার বিকট শব্দে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত কাল্টু ও লিটনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।

দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান:

"ঘাতক শ্যামলী পরিবহনের বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ