পলক ফেলতেই নিভে গেল দুই কচি প্রাণ। মুহূর্তের অসাবধানতায় দুটি পরিবারে নেমে এলো অসীম অন্ধকার। রংপুরের তারাগঞ্জে আজ শুক্রবার (৭ আগস্ট) সকালে ও বিকেলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই অবোধ শিশু। মর্মান্তিক এই দুটি ঘটনা কেবল দুটি পরিবারকেই স্তব্ধ করে দেয়নি, পুরো তারাগঞ্জ জুড়ে সৃষ্টি করেছে এক বিষাদময় পরিবেশ।
পানিতে ডুবে প্রাণ হারানো শিশু দুটি হলো— সৈয়দপুরের নবীনগর থেকে খালার বাড়িতে বেড়াতে আসা ২ বছরের শিশু সাফায়াত এবং সয়ার ইউনিয়নের দামোদরপুর গ্রামের ১৯ মাস বয়সী শিশু সিদরাতুল মুনতাহা।
আলমপুর ইউনিয়নের চাকলা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে হাসিখুশিতে দিন কাটাচ্ছিল ২ বছরের শিশু সাফায়াত। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সবার চোখ এড়িয়ে বাড়ির আঙিনা থেকে হেঁটে যায় পাশের এক ডোবার ধারে। কিছু বুঝে ওঠার আগেই ঘটে বিপর্যয়। নিখোঁজের কিছুক্ষণ পর ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন বিকেলে সয়ার ইউনিয়নের দামোদরপুর মামুনপাড়া গ্রামে ঘটে আরেক হৃদয়বিদারক ঘটনা। বিকেল ৩টার দিকে ঘরের পাশেই খেলছিল ১৯ মাস বয়সী সিদরাতুল মুনতাহা। হঠাৎ তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজ শুরু করেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ছোট পুকুর থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদের আকুল কণ্ঠে বলেন, “একই দিনে দুটি অবোধ শিশুর এমন চলে যাওয়া সহ্য করা কঠিন। পুরো এলাকা থমথমে হয়ে আছে।”
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন