রংপুর    শনিবার, ১৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার মোহাম্মদ খোরশেদ আলী। ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ খোরশেদ আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্যাসিনো পরিচালনা এবং সাইবারভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধ দমনেও তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

বিষয় : গ্রেপ্তার ঠাকুরগাঁও সংবাদ অনলাইন জুয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনোর বিরুদ্ধে ডিবির অভিযান, যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ও সাইবার অপরাধের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপসের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ খোরশেদ আলী (৩০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করে ৩৮টি অনলাইন ক্যাসিনো-সংশ্লিষ্ট অ্যাপস শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তিনি মোবাইল ফোন, ইন্টারনেট ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন ক্যাসিনো পরিচালনা এবং সাইবারভিত্তিক প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধ দমনেও তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সমাজে এ ধরনের অপরাধ প্রতিরোধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ