রংপুর    বুধবার, ০৫ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ৬৯০ মিটার খাল খনন সম্পন্ন, সাশ্রয় হওয়া ৩ লাখ ৩ হাজার ২৫৫ টাকা সরকারি কোষাগারে ফেরত

পঞ্চগড়ে রাস্তা দখল করে পাথর-বালুর কারবার: বাড়ছে জনদুর্ভোগ

পঞ্চগড়ে ময়দানদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিটি পোস্টের সঙ্গে একটি করে বৃক্ষ রোপণের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর

 ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক, পঞ্চগড়ে বিজিবির অভিযান

চার বছর ধরে পরিত্যক্ত ভবনেই চলছে ক্লাস, ঝুঁকিতে ২৬১ শিক্ষার্থীর জীবন

করাত হাতে বাবাকে হত্যার চেষ্টা, পঞ্চগড়ে যুবকের এক বছরের কারাদণ্ড

করাত হাতে বাবাকে হত্যার চেষ্টা, পঞ্চগড়ে যুবকের এক বছরের কারাদণ্ড

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’-এর প্রতিটি পৃষ্ঠা ও প্রতিটি অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন,

“আমাদের দল ও তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। বিগত দিনের ফ্যাসিস্ট যেন আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে এবং বাংলাদেশে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, তা অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

জুলাই বিপ্লবে পঞ্চগড়ের বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আবেগপ্লুত কণ্ঠে বলেন, “পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বীয় সেচ্ছাসেবী সংগঠন এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এক সংবর্ধনা প্রদান করা হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে এ সংবর্ধনা স্মারক তুলে দেন।

সংবর্ধনা শেষে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ছাড়াও বক্তব্য রাখেন—জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য গুণীজন।

বিষয় : পঞ্চগড়ের খবর জুলাই বিপ্লব জুলাই গণঅভ্যুত্থান ২০২৪

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬

জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

‘জুলাই সনদ’-এর প্রতিটি পৃষ্ঠা ও প্রতিটি অক্ষরে অক্ষরে তা বাস্তবায়ন করা হবে বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্কে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন,

“আমাদের দল ও তারেক রহমানের সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। বিগত দিনের ফ্যাসিস্ট যেন আবারও কোনোভাবে সুযোগ নিয়ে আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে এবং বাংলাদেশে বিভেদ সৃষ্টি করতে না পারে, সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, তা অক্ষুণ্ন রাখতে দল-মত নির্বিশেষে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

জুলাই বিপ্লবে পঞ্চগড়ের বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আবেগপ্লুত কণ্ঠে বলেন, “পঞ্চগড়ের পাঁচ পাঁচটি কৃতি সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছে। আমরা তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।”

প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন কার্যালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বীয় সেচ্ছাসেবী সংগঠন এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধাঞ্জলি শেষে জুলাই শহীদদের রুহের মাগফেরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা সরকারি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের এক সংবর্ধনা প্রদান করা হয়। পানি সম্পদ প্রতিমন্ত্রী নিজে উপস্থিত থেকে এ সংবর্ধনা স্মারক তুলে দেন।

সংবর্ধনা শেষে দিবসটি উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ছাড়াও বক্তব্য রাখেন—জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু এবং জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ অন্যান্য গুণীজন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ