রংপুর    সোমবার, ০৩ আগস্ট ২০২৬
জুফাস নিউজ
আপডেট : রোববার, ০২ আগস্ট ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে মেরামত কাজ শেষ করে খুব দ্রুতই ইউনিটটি পুনরায় চালু করার আশা করছে কর্তৃপক্ষ।

রবিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ১ নম্বর ইউনিটে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করা হয়। পরে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ইউনিটটি চালু হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ত্রুটির কারণে সাময়িকভাবে সেই উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে সচল রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

বিষয় : দিনাজপুরের খবর তাপবিদ্যুৎ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন বন্ধ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তবে মেরামত কাজ শেষ করে খুব দ্রুতই ইউনিটটি পুনরায় চালু করার আশা করছে কর্তৃপক্ষ।

রবিবার (২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক।

আবু বকর সিদ্দিক জানান, শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে ১ নম্বর ইউনিটে ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করা হয়। পরে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে দ্রুতই ইউনিটটি চালু হয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। ত্রুটির কারণে সাময়িকভাবে সেই উৎপাদন বন্ধ রয়েছে।

এদিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে সচল রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ