রংপুর    শনিবার, ১৮ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

দিনাজপুরে বাবার শাবলের আঘাতে ছেলের মৃত্যু

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নূরুজ্জামান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বসতবাড়ির মেরামতের কাজ নিয়ে তর্কের জেরে শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।পারিবারিক কলহের জেরে বাবার হাতেই প্রাণ হারালো ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শরিফুল নিজ বাড়িতে মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। এ সময় ছেলে নূরুজ্জামান তাকে সহযোগিতা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার বশে পিতা হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকাবাসী ও পরিবারের লোকজন শোকাতুর হয়ে পড়েন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিবরণ পাওয়া গেছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয় : দিনাজপুরের খবর মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

দিনাজপুরে বাবার শাবলের আঘাতে ছেলের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নূরুজ্জামান (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বসতবাড়ির মেরামতের কাজ নিয়ে তর্কের জেরে শুক্রবার বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পিতা শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।পারিবারিক কলহের জেরে বাবার হাতেই প্রাণ হারালো ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শরিফুল নিজ বাড়িতে মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন। এ সময় ছেলে নূরুজ্জামান তাকে সহযোগিতা করতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার বশে পিতা হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন। এতে সে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকাবাসী ও পরিবারের লোকজন শোকাতুর হয়ে পড়েন। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিবরণ পাওয়া গেছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে আরও তদন্ত অব্যাহত রয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ