রংপুর    বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

তারাগঞ্জে উপজেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনা: প্রশাসন স্কুলের ২য় শ্রেণীর ছাত্র বেনজিরসহ গুরুতর আহত ৩

তারাগঞ্জে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা

তারাগঞ্জে মাদক সেবনের অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তারাগঞ্জে ইউএনও মোনাব্বর হোসেনের বদলি বাতিলের দাবিতে তোলপাড়: পুনর্বহালের জোরালো দাবি সর্বস্তরের মানুষের

তারাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বিতরণ

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

রংপুরে আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিযুক্ত মেডিকেল শিক্ষার্থী সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য
ছবি: সংগৃহীত

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে নুরনাহার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুরনাহার ওই গ্রামের মনানুরের স্ত্রী। তাদের সংসারে ৬ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে নুরনাহার পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় একপর্যায়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং নুরনাহারকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর এই আত্মহনন বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সংবাদমাধ্যমকে বলেন,

“ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে। এই ঘটনায় খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

বিষয় : তারাগঞ্জ তারাগঞ্জ উপজেলার খবর ঝুলন্ত লাশ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে নুরনাহার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত নুরনাহার ওই গ্রামের মনানুরের স্ত্রী। তাদের সংসারে ৬ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে নুরনাহার পরিবারের সবার অগোচরে নিজ বাড়ির শয়নকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় ধরে ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের সৃষ্টি হয়। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পাওয়ায় একপর্যায়ে তাঁরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং নুরনাহারকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তাঁর এই আত্মহনন বা মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন সংবাদমাধ্যমকে বলেন,

“ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানা গেছে। এই ঘটনায় খলেয়া নন্দরাম প্রামানিকপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ