রংপুর    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় বিডিআর গেটে জরিমানা

ছবি: জুফাস নিউজ

লালমনিরহাটের বিডিআর গেইট এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও মো. মামুনুর রশিদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১১টি মামলা করা হয়।

পরে মামলাগুলোর বিপরীতে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিষয় : জরিমনা লালমনিরহাট খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ট্রেড লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় বিডিআর গেটে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

লালমনিরহাটের বিডিআর গেইট এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন ও মো. মামুনুর রশিদের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ১১টি মামলা করা হয়।

পরে মামলাগুলোর বিপরীতে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ