রংপুর    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে রাতের অভিযানে ১১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতের অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলাম ওরফে পটলের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, অভিযানে আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

— 

বিষয় : মাদক কারবারি মাদক সহ গ্রেফতার ঠাকুরগাঁও সংবাদ রাণীশংকৈল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাণীশংকৈলে রাতের অভিযানে ১১৫০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাতের অভিযানে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া শিয়ালডাঙ্গি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলাম ওরফে পটলের বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ভরনিয়া শিয়ালডাঙ্গি গ্রামের হুমায়ুন কবিরের ছেলে আজিজুল ইসলাম ওরফে পটল এবং কাশিপুর কাশিডাঙ্গা গ্রামের ধনীবুল্লাহর ছেলে মো. আনোয়ার হোসেন।

পুলিশ জানায়, অভিযানে আজিজুল ইসলামের কাছ থেকে ৬৫০ পিস এবং আনোয়ার হোসেনের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার করা হয়েছে ১ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার নম্বর ০১/২৩২।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

— 

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ