ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাসসহ সাতজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলা অবস্থায় সাতজনকে আটক করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস এবং নগদ ৩২ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—রাণীশংকৈল উপজেলার বাঁশবাড়ী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে অলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া উপজেলার পাইকন গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ী গ্রামের মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হান্নান (৪৫), বগুড়াপাড়া বলিদ্বারা গ্রামের মৃত সাখাওয়াত মোল্লার ছেলে মো. আফছার (৫৫), বলিদ্বারা গ্রামের মৃত মিনাজ শেখের ছেলে মো. উজ্জ্বল (৬৪) এবং রাণীশংকৈল উপজেলার মৃত রইচ উদ্দিনের ছেলে মো. আব্দুল জব্বার (৫৫)।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জুয়া ও মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ অনলাইন জুয়া রাণীশংকৈল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন