রংপুর    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নব বিবি (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার দারিয়াপুর বাজারসংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নব বিবি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মৃত জামাল হোসেনের মেয়ে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নারী সদস্যের মাধ্যমে জয়নব বিবির দেহ তল্লাশি করে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

বিষয় : মাদক সহ গ্রেফতার গাইবান্ধার সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় ১৩৭ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গাইবান্ধা সদর উপজেলায় ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয়নব বিবি (৫৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার দারিয়াপুর বাজারসংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়নব বিবি দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকার মৃত জামাল হোসেনের মেয়ে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নারী সদস্যের মাধ্যমে জয়নব বিবির দেহ তল্লাশি করে ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও অন্যান্য আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ