গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাসুদ রানা নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয় : সড়ক দুর্ঘটনা গাইবান্ধার সংবাদ

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাসুদ রানা নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন