ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে চা-বাগান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটোলডোবা চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর চা-বাগান পরিদর্শন কার্যক্রম শুরু হয়। পরে তিনি বালিয়াডাঙ্গী সীমান্তের গ্রিন ফিল্ড টি স্টেট লিমিটেড, হরিণমারী পরিদর্শন করেন।
এ সময় তিনি হরিণমারীর ঐতিহ্যবাহী আমগাছ ঘুরে দেখেন। এরপর চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত চা-বাগানের পরিবেশ, চা-পাতা সংগ্রহ ও চা উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চা শিল্পের সম্ভাবনা ও চা উৎপাদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার দাস, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম, গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী ফইজুল ইসলাম হিরু প্রমুখ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের নিরাপত্তায় এ সময় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পরিদর্শনকে ঘিরে স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন