রংপুর    বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
তিস্তা ব্যারেজ পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রোববার লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারীতে। ছবি: জুফাস নিউজ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার (৩০ আগস্ট) দুপুরে দেশের উত্তরাঞ্চলের নীলফামারীর ডালিয়া ও লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত ঘেঁষা তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শনের ৩ দিনের সফরের অংশ হিসেবে স্ত্রীসহ তিনি তিস্তা ব্যারাজে পৌঁছান।  

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রদূত ব্যারাজের সার্বিক পরিচালনা, স্লুইসগেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেচ খালের বর্তমান পরিস্থিতি এবং পানি নিয়ন্ত্রণ কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।  

পরিদর্শন শেষে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পাউবোর ঊর্ধ্বতন প্রকৌশলীরা তিস্তা নদীর নাব্যতা সংকট, বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচের পানির স্বল্পতার কারণে স্থানীয় কৃষকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। 

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিস্তা অববাহিকার পরিবেশ, স্থানীয় জনজীবন ও কৃষিতে পানির প্রভাব নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং নদী ব্যবস্থাপনা ও পানি সম্পদের টেকসই ব্যবহারে জলবায়ু সহনশীলতার গুরুত্ব আলোকপাত করেন।  

পরিদর্শন কার্যক্রমকে কেন্দ্র করে এলাকা জুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে নীলফামারী ও লালমনিরহাট জেলা পুলিশ। সফরসূচি অনুযায়ী ব্যারাজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত নীলফামারীর সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদসহ স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

বিষয় : তিস্তা ব্যারেজ নীলফামারীর খবর পরিদর্শন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রোববার (৩০ আগস্ট) দুপুরে দেশের উত্তরাঞ্চলের নীলফামারীর ডালিয়া ও লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্ত ঘেঁষা তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শনের ৩ দিনের সফরের অংশ হিসেবে স্ত্রীসহ তিনি তিস্তা ব্যারাজে পৌঁছান।  

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূতকে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রদূত ব্যারাজের সার্বিক পরিচালনা, স্লুইসগেট নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেচ খালের বর্তমান পরিস্থিতি এবং পানি নিয়ন্ত্রণ কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।  

পরিদর্শন শেষে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্টদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে পাউবোর ঊর্ধ্বতন প্রকৌশলীরা তিস্তা নদীর নাব্যতা সংকট, বর্ষাকালে বন্যা নিয়ন্ত্রণ ও শুষ্ক মৌসুমে সেচের পানির স্বল্পতার কারণে স্থানীয় কৃষকদের চ্যালেঞ্জগুলো তুলে ধরে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। 

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন তিস্তা অববাহিকার পরিবেশ, স্থানীয় জনজীবন ও কৃষিতে পানির প্রভাব নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং নদী ব্যবস্থাপনা ও পানি সম্পদের টেকসই ব্যবহারে জলবায়ু সহনশীলতার গুরুত্ব আলোকপাত করেন।  

পরিদর্শন কার্যক্রমকে কেন্দ্র করে এলাকা জুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে নীলফামারী ও লালমনিরহাট জেলা পুলিশ। সফরসূচি অনুযায়ী ব্যারাজ পরিদর্শন শেষে রাষ্ট্রদূত নীলফামারীর সৈয়দপুরের ঐতিহাসিক চিনি মসজিদসহ স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শন করেন।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ