ঠাকুরগাঁও সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৩ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, কাঁঠালডাংগী বিওপির হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্তের মেইন পিলার-৩৭০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
জব্দ করা মাদকদ্রব্যের সিজার মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

রোববার, ২৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন