রংপুর    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছাড়াতে মহিলা বিষয়ক কর্মকর্তার তদবিরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ১০০ পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তিকে ছাড়াতে পুলিশের কাছে তদবির করার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিকের বিরুদ্ধে। পুলিশের তদবিরে কাজ না হওয়ায় বিভিন্নভাবে প্রভাব বিস্তারের চেষ্টাও করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২ নভেম্বর) দুপুরে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।[TECHTARANGA-POST:6993]অভিযোগ ওঠা কর্মকর্তা আবু বেলাল ছিদ্দিক বালিয়াডাঙ্গী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বালিয়াডাঙ্গী থানা পুলিশ। এ সময় বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মূল সড়ক থেকে বিপ্লব রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ সময় ১৫০ সিসির একটি মোটরসাইকেলসহ তাকে থানায় নেওয়া হয়।

বালিয়াডাঙ্গীতে ইয়াবাসহ আটক ব্যক্তিকে ছাড়াতে মহিলা বিষয়ক কর্মকর্তার তদবিরের অভিযোগ