ঠাকুরগাঁও-২ আসনের এমপিকে জড়িয়ে AI দিয়ে ভুয়া অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ, বালিয়াডাঙ্গী থানায় মামলা
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামকে জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি ভুয়া ও অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারের অভিযোগে বালিয়াডাঙ্গী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইলিয়াস আলী (৩১) নিজ বাড়িতে অবস্থানকালে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওগুলো দেখতে পান।
অভিযোগে বলা হয়, ‘মুহাম্মদ ইউসুফ চট্টগ্রাম’ (facebook.com/Chattagramme) নামের একটি ফেসবুক আইডি থেকে ‘ঠাকুরগাঁও ২ আসনের এমপি মোঃ আব্দুস সালামের সাথে আবাসিক হোটেলে মডেল ইসা মনির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটির লিংক: https://www.facebook.com/reel/2138323873432105
এ ছাড়া ‘Rubel Islam’ (facebook.com/rubel.islam.295349) নামের আরেকটি আইডি থেকে ‘ঠাকুরগাঁও ২ আসনের এমপি মোঃ আব্দুস সালাম’ শিরোনামে আরও একটি ভিডিও প্রচারের অভিযোগ করা হয়েছে। ভিডিওটির লিংক: https://www.facebook.com/reel/1431425798384798/
অভিযোগকারী মো. ইলিয়াস আলী হৃদয়ের দাবি, ভিডিওগুলোতে প্রদর্শিত ব্যক্তিদের চেহারার সঙ্গে সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের চেহারার সামঞ্জস্য নেই। তাঁর প্রাথমিক ধারণা, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা অন্য কোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি, সম্পাদনা বা বিকৃত করেছেন। পরে ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে সেগুলো অশ্লীল ভিডিও হিসেবে প্রচার করে সংসদ সদস্যের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি তাঁকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
এজাহার অনুযায়ী, ঘটনার বিষয়টি জানার পর ইলিয়াস আলী হৃদয় তাৎক্ষণিকভাবে সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামকে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে অবহিত করেন। পরে সংসদ সদস্যের অনুমতি নিয়ে তিনি বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২৫(২)/২৯ ধারায় ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে অশ্লীল ভিডিওচিত্র প্রচার ও এতে সহায়তা করার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর ১৮/২৩৪। ঘটনার তারিখ ২৫ অক্টোবর ২০২৬ এবং মামলা দায়েরের তারিখ ২৬ অক্টোবর ২০২৬ বলে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী মো. ইলিয়াস আলী হৃদয় বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম জানান, এজাহার পাওয়া গেছে। তদন্তের মাধ্যমে ভিডিওগুলোর প্রকৃত প্রস্তুতকারী, মূল প্রকাশকারী এবং পরবর্তী সময়ে শেয়ারকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন