রংপুর    শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

গ্রাফিক্স : জুফাস নিউজ

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে আনারুল ইসলাম রানা সভাপতি ও মোঃ মুজাদিদে আলফেছানি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক নীলফামারী জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে বেগবান করতে এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে নতুন এই নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে পূর্বের সভাপতি আল মিজান ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আনারুল ইসলাম রানা।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি আনারুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মোঃ মুজাদিদে আলফেছানি জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং নীলফামারী জেলার সকল গণমাধ্যমকর্মীদের একসূত্রে গেঁথে পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়াই হবে তাঁদের মূল লক্ষ্য।

সংগঠনের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা পর্যায়ের সকল সদস্য, প্রবীণ-নবীন সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই রদবদল ও নতুন কমিটির কার্যকারিতা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

বিষয় : নীলফামারী প্রেস ক্লাব আন্তর্জাতিক প্রেস ক্লাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা কমিটি গঠন

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের নীলফামারী জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম অধিকতর গতিশীল, সুসংগঠিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে কার্যনির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে আনারুল ইসলাম রানা সভাপতি ও মোঃ মুজাদিদে আলফেছানি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক নীলফামারী জেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে বেগবান করতে এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার উদ্দেশ্যে নতুন এই নেতৃত্ব অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে পূর্বের সভাপতি আল মিজান ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন আনারুল ইসলাম রানা।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনিযুক্ত সভাপতি আনারুল ইসলাম রানা এবং সাধারণ সম্পাদক মোঃ মুজাদিদে আলফেছানি জানান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মান উন্নয়ন, সাংবাদিকদের স্বার্থ ও অধিকার রক্ষা এবং নীলফামারী জেলার সকল গণমাধ্যমকর্মীদের একসূত্রে গেঁথে পেশাদারিত্বের সাথে কাজ করে যাওয়াই হবে তাঁদের মূল লক্ষ্য।

সংগঠনের সার্বিক লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জেলা পর্যায়ের সকল সদস্য, প্রবীণ-নবীন সাংবাদিক এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক এই রদবদল ও নতুন কমিটির কার্যকারিতা অবিলম্বে কার্যকর করা হয়েছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ