রংপুর    বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকদের দেখে চম্পট

ছবি: সংগৃহীত

পঞ্চগড় শহরের ৫০ কোটি টাকা ব্যয়ের মেগা চার লেন সড়ক উন্নয়ন প্রকল্পের ড্রেন নির্মাণে প্রকাশ্যে অনিয়মের অভিযোগ উঠেছে। ড্রেন নির্মাণকাজে অত্যন্ত নিম্নমানের ইট ব্যবহার ও স্যাঁতসেঁতে পানিতে ঢালাইয়ের কাজ চলাকালে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইট সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সরকারি উন্নয়নকাজে দিনে-দুপুরে এমন অনিয়মের ঘটনায় স্থানীয় বাসিন্দারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চার লেনের ইউড্রেন নির্মাণে যে ইট ব্যবহার করা হচ্ছিল, তা সাধারণ বাসা-বাড়ির কাজেও ব্যবহার অনুপযোগী। বিষয়টি নিয়ে কাজ তদারকিতে থাকা লোকজন ও ঠিকাদারি প্রতিষ্ঠানে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

পরবর্তীতে বিকেলে সাংবাদিকেরা সরেজমিনে গিয়ে অনিয়মের দৃশ্য ধারণ করতে শুরু করলে তড়িঘড়ি করে সড়ক বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ট্রলি ও শ্রমিক ডেকে নিম্নমানের ইটগুলো সরিয়ে নিতে শুরু করেন।

স্থানীয় সচেতন নাগরিক হাসানুজ্জামান পলাশ আক্ষেপ করে বলেন:

"পঞ্চগড়ের প্রধান সড়কের পাশে চার লেনের কাজের মতো এত বড় প্রকল্পে দিন-দুপুরে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। প্রশাসনের নজরদারি এড়িয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে এমন সাহস পায়? আমরা সিডিউল অনুযায়ী উন্নতমানের টেকসই ড্রেন চাই।"

একই এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন প্রাক্কলন ও নকশা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ড্রেনের সঠিক উচ্চতা ও প্রশস্ততা কত—তা খোদ কাজ তদারককারীরাও স্পষ্টভাবে বলতে পারছেন না। এতে ভবিষ্যতে সঠিকভাবে পানি নিষ্কাশন হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

অনিয়মের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে পঞ্চগড় সড়ক বিভাগের ফিল্ডে দায়িত্বরত কার্যসহকারী মোজাফফর হোসেন দাবি করেন, দুপুরে তাঁরা খাবার খেতে যাওয়ার সুযোগে ঠিকাদারের লোকজন নিম্নমানের ইট এনে ফেলেছিল। পরে বিষয়টির সত্যতা পেয়ে ইটগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

পঞ্চগড় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহের হোসেন জানান:

"তথ্য পাওয়ার পরপরই আমরা নির্বাহী প্রকৌশলীসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাজে কিছুটা ত্রুটি পরিলক্ষিত হওয়ায় ইটগুলো তাৎক্ষণিক সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো রাজনৈতিক বা বাহ্যিক চাপ নেই, কাজের সিডিউল ও মান বজায় রাখতে আমরা নিয়মিত তদারকি চালাচ্ছি।"

উল্লেখ্য, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে যুব উন্নয়ন অধিদপ্তর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক ৫০ কোটি টাকা ব্যয়ে চার লেনে উন্নীতকরণের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে সড়ক বিভাজক, আরসিসি ড্রেন নির্মাণ, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন অন্তর্ভুক্ত রয়েছে।

বিষয় : প্রকল্পে অনিয়ম পঞ্চগড়ের খবর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিকদের দেখে চম্পট

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ