রংপুর    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
প্রকাশ : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

অপপ্রচারে ব্যর্থ হয়ে আবু সাঈদ অপুর কাছে ফোন কলে ক্ষমা চাইলেন সেই প্রতিনিধি

সৈয়দপুরে পুকুরে মিলল তাজা গ্রেনেড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা র‍্যাবের

কান্নার দিন শেষ! নতুন ভ্যান আর পড়াশোনার দায়িত্ব পেল সৈয়দপুরের সেই রেজোয়ান

সৈয়দপুরের ‘পাতাকুড়ি’ পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগ: বন্ধের দাবিতে ডিসিকে স্থানীয়দের স্মারকলিপি

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

চার বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

সৈয়দপুরে কিশোর রেজোয়ানের ভ্যান হারিয়ে কান্নার পর পাশে দাঁড়ালেন ইউএনও

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?
সোহাগ ইসলাম (ভাতিজা) ও তার স্ত্রী কামরুন নাহার কাজল। ছবি: জুফাস নিউজ

উত্তরাঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। ঘটনাটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও, মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ এবং নিকটজনদের নানা চাঞ্চল্যকর তথ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। খবর পেয়ে লাশ নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মৃত্যুর ঠিক আগের দিন (৫ সেপ্টেম্বর) স্ত্রী কামরুন নাহার কাজলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন সোহাগ। সেখানে তিনি লেখেন, “তোমার Birthday আমার কাছে তেমনই special যেমনটা তুমি আমার কাছে special... সত্যিই বলতে ভালোবাসা কী জিনিস সেটা তোমায় না দেখলে বুঝতাম না। সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমি তোমার মতন একটা Caring লাইফ পার্টনার পেয়েছি। সারাজীবন একসাথেই তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই... নিরানব্বই বার ঝগড়ার পরেও শতবারের সময় আমার।”

যে মানুষটি স্ত্রীকে নিয়ে সারাজীবন বাঁচার স্বপ্ন দেখছিলেন, তার পরের দিনই এমন চরম সিদ্ধান্ত নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ঘটনার পর সোহাগের ঘনিষ্ঠ বন্ধু সায়েম এক একান্ত ফোনালাপে এক বিস্ফোরক দাবি তুলে ধরেছেন। তার মতে, ঘটনার পেছনে রয়েছে মারাত্মক এক মানসিক আঘাত। সায়েমের দাবি, মৃত্যুর ঠিক আগে সোহাগের স্ত্রী কাজল তাকে বলেছিলেন—“আমার পেটে থাকা সন্তান তোমার নয়।” স্ত্রীর এই একটি কথাতেই মানসিকভাবে ভেঙে পড়ে সোহাগ আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি বন্ধুর।

সোহাগের এমন মর্মান্তিক পরিণতি কেবলই স্ত্রীর এক কথার আবেগীয় প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো পারিবারিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব—তা নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুক পোস্টে সোহাগের লেখা “নিরানব্বই বার ঝগড়ার পরেও...” বাক্যটি ইঙ্গিত দেয় যে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল।

এ বিষয়ে সোহাগের চাচা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, “আমি দিনাজপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না।”

বিষয় : জলঢাকার খবর নীলফামারীর খবর অনুসন্ধান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ত্রীর জন্মদিনের পরদিনই সোহাগের ঝুলন্ত লাশ: আত্মহত্যার নেপথ্যে কী কারণ?

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

উত্তরাঞ্চলের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ‘তালেব ভাইজান’ খ্যাত তালেব আলীর ভাতিজা ও উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সোহাগের (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার আশুলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে স্বজনরা। ঘটনাটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও, মৃত্যুর আগের ঘটনাপ্রবাহ এবং নিকটজনদের নানা চাঞ্চল্যকর তথ্যে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোহাগ দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে আশুলিয়ার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। রোববার দুপুরে নিজ কক্ষে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করা হয়। খবর পেয়ে লাশ নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

মৃত্যুর ঠিক আগের দিন (৫ সেপ্টেম্বর) স্ত্রী কামরুন নাহার কাজলের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন সোহাগ। সেখানে তিনি লেখেন, “তোমার Birthday আমার কাছে তেমনই special যেমনটা তুমি আমার কাছে special... সত্যিই বলতে ভালোবাসা কী জিনিস সেটা তোমায় না দেখলে বুঝতাম না। সৌভাগ্যের ব্যাপার হচ্ছে আমি তোমার মতন একটা Caring লাইফ পার্টনার পেয়েছি। সারাজীবন একসাথেই তোমাকে নিয়ে বৃদ্ধ হতে চাই... নিরানব্বই বার ঝগড়ার পরেও শতবারের সময় আমার।”

যে মানুষটি স্ত্রীকে নিয়ে সারাজীবন বাঁচার স্বপ্ন দেখছিলেন, তার পরের দিনই এমন চরম সিদ্ধান্ত নেওয়া নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

ঘটনার পর সোহাগের ঘনিষ্ঠ বন্ধু সায়েম এক একান্ত ফোনালাপে এক বিস্ফোরক দাবি তুলে ধরেছেন। তার মতে, ঘটনার পেছনে রয়েছে মারাত্মক এক মানসিক আঘাত। সায়েমের দাবি, মৃত্যুর ঠিক আগে সোহাগের স্ত্রী কাজল তাকে বলেছিলেন—“আমার পেটে থাকা সন্তান তোমার নয়।” স্ত্রীর এই একটি কথাতেই মানসিকভাবে ভেঙে পড়ে সোহাগ আত্মহত্যার পথ বেছে নেন বলে দাবি বন্ধুর।

সোহাগের এমন মর্মান্তিক পরিণতি কেবলই স্ত্রীর এক কথার আবেগীয় প্রভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো পারিবারিক ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব—তা নিয়ে উঠেছে প্রশ্ন। ফেসবুক পোস্টে সোহাগের লেখা “নিরানব্বই বার ঝগড়ার পরেও...” বাক্যটি ইঙ্গিত দেয় যে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল।

এ বিষয়ে সোহাগের চাচা ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তালেব ভাইজান বলেন, “আমি দিনাজপুরে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে সোহাগের মৃত্যুর খবর পাই। কী কারণে সে আত্মহত্যা করেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানি না।”

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ