রংপুর    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও ১২ বোতল ESkuf সিরাপসহ আটক ১

ছবি: জুফাস নিউজ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ESkuf সিরাপসহ মো. হাবিবুল্লাহ (হাবিব) (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বকুল হোসেন (২৭) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. হাবিবুল্লাহ (হাবিব), পিতা—মৃত আইয়ুব আলী, সাং—কোটচাঁদপুর (মাছুয়াখাল), থানা—মতলব দক্ষিণ, জেলা—চাঁদপুর এবং মো. বকুল হোসেন (২৭), পিতা—মো. আব্দুল হক, সাং—ভদ্রেশ্বরী জোড়াপুকুর, থানা—রাণীশংকৈল, জেলা—ঠাকুরগাঁওয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হাবিবুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বকুল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাণীশংকৈলকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও ১২ বোতল ESkuf সিরাপসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ESkuf সিরাপসহ মো. হাবিবুল্লাহ (হাবিব) (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. বকুল হোসেন (২৭) নামে অপর এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে রাণীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ রনির নেতৃত্বে পুলিশের একটি দল ধর্মগড় ইউনিয়নের ভদ্রেশ্বরী জোড়াপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মো. হাবিবুল্লাহ (হাবিব), পিতা—মৃত আইয়ুব আলী, সাং—কোটচাঁদপুর (মাছুয়াখাল), থানা—মতলব দক্ষিণ, জেলা—চাঁদপুর এবং মো. বকুল হোসেন (২৭), পিতা—মো. আব্দুল হক, সাং—ভদ্রেশ্বরী জোড়াপুকুর, থানা—রাণীশংকৈল, জেলা—ঠাকুরগাঁওয়ের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২ বোতল ESkuf সিরাপ উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বকুল হোসেন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক হাবিবুল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বকুল হোসেনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। রাণীশংকৈলকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ