রংপুর    বুধবার, ১২ আগস্ট ২০২৬
জুফাস নিউজ

ঠাকুরগাঁও

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।অভিযানকালে অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারের ফলে মাছের পোনা ও ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধরা পড়ে এবং দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়।এ কারণে মৎস্যসম্পদ রক্ষা এবং দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে অবৈধ জালের ব্যবহার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ নিষিদ্ধ জাল ব্যবহার, বিক্রি বা মজুত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।[TECHTARANGA-POST:6536]স্থানীয়দের মতে, অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অভিযান ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে উপজেলার বিভিন্ন নদী, খাল-বিল ও জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

বালিয়াডাঙ্গীতে উপজেলা প্রশাসনের অভিযান, কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস