নীলফামারীর ডোমার উপজেলায় ফ্যামিলি কার্ড সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
প্রশিক্ষণ কর্মশালায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের সঠিক সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ, সুনির্দিষ্ট ফরম পূরণ এবং তদারকি সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার রাশেদ মাহমুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দায়িত্বশীলতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, "কোনো প্রকৃত উপকারভোগী যেন ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে কঠোর নজর রাখতে হবে।"
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ফ্যামিলি কার্ড কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও
বিষয় : নীলফামারীর খবর ডোমারের খবর

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন