রংপুর    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ

বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আরিফ আটক

বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আরিফ আটক
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফ। এ সময় তাঁরা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইলিয়াস আলী বলেন, ‘ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।’

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় কলেজের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিষয় : গ্রেপ্তার আওয়ামী লীগ বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বালিয়াডাঙ্গীতে ছাত্রলীগ নেতা আরিফ আটক

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক আরিফ হাসান সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে থেকে ছবি তুলছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আরিফ। এ সময় তাঁরা সকাল থেকেই বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে ছিলেন। আরিফকে দেখতে পেয়ে ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধাওয়া করে তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ইলিয়াস আলী বলেন, ‘ছাত্রলীগের কোনো কার্যক্রম এই উপজেলায় ছাত্রদল সফল হতে দেবে না। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় মাঠে আছি।’

বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম জানান, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় কলেজের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে।


জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ