সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপি কর্মসূচির আওতায় বড়পলাশবাড়ী ইউনিয়ন থেকে মোট ১০ জন নারীকে নিয়োগের জন্য বাছাই করা হবে। সীমিতসংখ্যক এ সুযোগকে কেন্দ্র করে ইউনিয়নের আগ্রহী নারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদুল আলম, বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মিয়া (চাবি), উপজেলা উপ-সহকারী প্রকৌশলীগণ, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, এ ধরনের কর্মসূচি গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষ করে অসচ্ছল পরিবারের নারীরা কর্মসংস্থানের সুযোগ পেলে সংসারের ব্যয় নির্বাহে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি পরিবার ও সমাজে তাঁদের অবদান আরও বাড়বে।
বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি কর্মসূচির আওতায় ১০ নারীকে নিয়োগের এ উদ্যোগকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
বিষয় : বালিয়াডাঙ্গীর খবর ঠাকুরগাঁও সংবাদ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আরএমপি কর্মসূচির আওতায় বড়পলাশবাড়ী ইউনিয়ন থেকে মোট ১০ জন নারীকে নিয়োগের জন্য বাছাই করা হবে। সীমিতসংখ্যক এ সুযোগকে কেন্দ্র করে ইউনিয়নের আগ্রহী নারীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদুল আলম, বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মিয়া (চাবি), উপজেলা উপ-সহকারী প্রকৌশলীগণ, ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, এ ধরনের কর্মসূচি গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করবে। বিশেষ করে অসচ্ছল পরিবারের নারীরা কর্মসংস্থানের সুযোগ পেলে সংসারের ব্যয় নির্বাহে ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি পরিবার ও সমাজে তাঁদের অবদান আরও বাড়বে।
বড়পলাশবাড়ী ইউনিয়নে আরএমপি কর্মসূচির আওতায় ১০ নারীকে নিয়োগের এ উদ্যোগকে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন