দিনাজপুরের হিলিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি দশম শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার বিজলীর। গত ২৬ অক্টোবর সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে সে।
সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা।
পরিবার সূত্রে জানা যায়, হিলির চণ্ডীপুর এলাকার বাসিন্দা সামিয়া আক্তার বিজলী প্রতিদিনের মতো গত ২৬ অক্টোবর সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। কিন্তু নিখোঁজের আট দিন পেরিয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় দুশ্চিন্তা আরো বেড়েছে তাদের।
সামিয়ার নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন স্বজনরা তার সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।
কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানা কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
হাকিমপুর থানার ওসি বাদশা আলম বলেন, ‘সামিয়ার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তাসহ বিভিন্নভাবে তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।’

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন