রংপুর    মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
জুফাস নিউজ

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিন বন্ধ থাকার পরে দুই দেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আদানি-রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে।সোমবার (১ জুন) সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি-রপ্তানির সকল কার্যক্রম শুরু হয়েছে।এদিকে, ঈদের ছুটি কাটিয়ে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়েছে, এতে বন্দরে প্রাণ চঞ্চলাত্য দেখা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে ছেড়ে আশা পণ্যবহণকারি ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা গেছে। সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা যায় এবং তারা বন্দরে প্রবেশ করেন।[TECHTARANGA-POST:6047]আমদানি-রাপ্তনিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ‘ঈদুল আযহা উপলক্ষ্যে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়ে ছিল। সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।’

টানা ৭ দিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু