রংপুর    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
জুফাস নিউজ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবেরবাজারের রোস্তমনগরে এ ঘটনা ঘটে। ওই সময় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান পরিবার-পরিজন নিয়ে ব্যাংক ভবনের দোতলায় এবং নিরাপত্তাপ্রহরী নিচতলায় ঘুমিয়ে ছিলেন।

শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তালাবদ্ধ নিচতলার গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ও মবিল মিশ্রিত দাহ্য পদার্থে কাপড় ভিজিয়ে লাঠির মাথায় বেঁধে ব্যাংক ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, সিলিং ফ্যান, কার্ডের আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে যায়।

তিনি আরও জানান, এ সময় ব্যাংকের নিরাপত্তাপ্রহরী জাহিদুল ইসলাম (৫৪) এসে চিৎকার করলে দুর্বৃত্তরা লাল স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু ফেলে পালিয়ে যায়। পার্বতীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের ১২টি শাখা রয়েছে। এর মধ্যে বাকি ১১টি শাখার অবস্থা স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদসহ পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার ও জব্দ করেন।

বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ওসি আ. ওয়াদুদ বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।

বিষয় : দিনাজপুরের খবর ব্যাংক পাবর্তীপুর

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
জুফাস নিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা, বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের ভবেরবাজার শাখা কার্যালয়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ব্যাংকের নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার মোমিনপুর ইউনিয়নের ভবেরবাজারের রোস্তমনগরে এ ঘটনা ঘটে। ওই সময় শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান পরিবার-পরিজন নিয়ে ব্যাংক ভবনের দোতলায় এবং নিরাপত্তাপ্রহরী নিচতলায় ঘুমিয়ে ছিলেন।

শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, দুর্বৃত্তরা তালাবদ্ধ নিচতলার গ্রিলের ফাঁক দিয়ে পেট্রোল ও মবিল মিশ্রিত দাহ্য পদার্থে কাপড় ভিজিয়ে লাঠির মাথায় বেঁধে ব্যাংক ভবনে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে নিচতলার বৈদ্যুতিক তার, সুইচবোর্ড, সিলিং ফ্যান, কার্ডের আসবাবপত্র ও কাগজের কার্টন পুড়ে যায়।

তিনি আরও জানান, এ সময় ব্যাংকের নিরাপত্তাপ্রহরী জাহিদুল ইসলাম (৫৪) এসে চিৎকার করলে দুর্বৃত্তরা লাল স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ দুটি বস্তু ফেলে পালিয়ে যায়। পার্বতীপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের ১২টি শাখা রয়েছে। এর মধ্যে বাকি ১১টি শাখার অবস্থা স্বাভাবিক রয়েছে।

খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদসহ পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার ও জব্দ করেন।

বুধবার সন্ধ্যায় এ বিষয়ে ওসি আ. ওয়াদুদ বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারা জড়িত, তা অনুসন্ধান করা হচ্ছে।

জুফাস নিউজ

সম্পাদক ও প্রকাশক: খাদেমুল বাশার রিফাত

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জুফাস নিউজ