নীলফামারীর ডোমারে চুরির এক অভিনব ঘটনায় গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে একটি বাছুরসহ চারটি গরু নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর রাতে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
ভুক্তভোগী জাকারিয়া ইসলাম ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী জাকারিয়া ইসলাম জানান, প্রতিদিনের মতো সারাদিন ধানের কাজ শেষে রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন, পাকা দেয়াল ভেঙে একটি বাছুরসহ চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হঠাৎ এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার । চুরি হওয়া গরুগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।
জাকারিয়ার স্ত্রী সাথী বলেন, ‘আমাদের এলাকায় আমাদের গরুগুলোর মতো বড় গরু আর কারও নেই। প্রতিদিন সাত লিটারের বেশি দুধ পাওয়া যেত। সেই দুধ বিক্রি করেই সংসারের খরচসহ সন্তানদের পড়াশোনার ব্যয় মেটানো হতো। এখন গরুগুলো হারিয়ে সংসার চালানো ও বাচ্চাদের পড়াশোনার খরচ কীভাবে জোগাড় করব, তা আল্লাহই জানেন।’
পরিবার সূত্রে জানা যায়, এর আগেও তাঁদের গোয়ালঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছিল। এবার গোয়ালঘরের পাকা দেয়াল ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই ছোট-বড় চুরির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি ও কার্যকর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ডোমার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম সরকার জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বিষয় : নীলফামারীর খবর ডোমারের খবর চোর

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন